সোমবার । ১৩ই এপ্রিল, ২০২৬ । ৩০শে চৈত্র, ১৪৩২

বেসরকারি জুটমিল শ্রমিকদের গণমিছিল সফল করার লক্ষে প্রস্তুতি সভা

ফুলবাড়িগেট প্রতিনিধি

বন্ধকৃত ব্যক্তি মালিকানাধীন মহসেন, এ্যাজাক্স, জুট স্পিনার্স, সোনালী, আফিল জুট মিলসহ সকল কলকারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পুর্বঘোষিত কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার ফুলবাড়ীগেটে গণমিছিল সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় রেলিগেটস্থ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে এবং ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সোনালি জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মোঃ নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মোঃ বক্তিয়ার, নিজামউদ্দিন, মোঃ কাবিল হোসেন, আব্দুল ওহাব, বাবুল হোসেন, তৈয়েবুর রহমান, ফারুক চোকদার, আলাউদ্দিন, মোঃ ইমরান হোসেন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন