বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

রূপসায় যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল ওই গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।

রূপসা থানার ওসি (তদন্ত) আ. সবুর খান জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। সন্ত্রাসীদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা গেজেট/এমআর/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন