রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

দাকোপে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক

দাকোপ ও মোংলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নলিয়ান থেকে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম—উল—হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১০৬ কেজি হরিণের মাংস ও ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক শিকারিকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন