শুক্রবার । ২০শে মার্চ, ২০২৬ । ৬ই চৈত্র, ১৪৩২

মোরেলগঞ্জে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

মোরেলগঞ্জ প্রতিনিধি

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জুলাই যোদ্ধা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় মশাল মিছিল শেষে পথসভা করেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদ উপজেলা সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক রাজু মল্লিক মিছিলে নেতৃত্ব দেন।

এছাড়াও জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাকুয়া মাইনুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আবিদ আল শাহারিয়া পথসভায় বক্তৃতা করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন