মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় বিএনপি নেতা ড. মামুন রহমান স্মরণে দোয়া মাহফিল

ফুলতলা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ফুলতলার জামিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লন্ডন প্রবাসী ড. মামুন রহমানের রুহের মাগফেরাত কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা। বিএনপির যুগ্ন সম্পাদক শেখ আঃ সালামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এস এ রহমান বাবুল, যুগ্ন সম্পাদক শেখ আবু হোসেন বাবু, জাবের আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির হাসান টিটো, আনোয়ার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান নান্না, গাজী ফজলুল হক, জিএম শফিকুল ইসলাম, নজরুল ইসলাম মোল্যা, সরদার আঃ হালিম, এনামুল হোসেন পারভেজ, মোঃ আতাউর রহমান, মোঃ আরজব আলী, সিরাজুল ইসলাম মোড়ল, আনিছুর রহমান রনি, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শহিদ মহলদার, আবুল হোসেন মোল্যা, কামরান হাসান, ইমরান শেখ, মোঃ আলমগীর শেখ, নাজমুল দপ্তরী, আলামিন সানা, ফয়সাল হোসেন, মোঃ মফিজুল ইসলাম, তাওহীদ হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন