বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

দিঘলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

দিঘলিয়া প্রতিনিধি

“শারমিন সালাম মা ও শিশু কল্যান কেন্দ্রের” উদ্যোগে আজ সোমবার দিঘলিয়া উপজেলার পানিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার অসহায় ও দরিদ্র নারী ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। খুলনা মেডিকেল কলেজ ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এলাকার দুই শতাধিক নারী ও শিশুদের মধ্যে এ সেবা প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, আওয়ামীলীগনেতা খান আনিচুর রহমান, শেখ রায়হানউদ্দিন, খান মতিয়ার রহমান, কে এম আসাদুজ্জামান, মোঃ মিজানুর রহমান হাওলাদার, উপজেলা যুবলীগনেতা শেখ আনিসুর রহমান, বগাজী মাসুদ রানা, এস এম হাবিবুর রহমান তারেক, মোড়ল হাসান মাহামুদ রাকিব,  শেখ রিয়াজ হোসেন, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, খান তৌহিদুর রহমান, মোঃ আল আমিন শেখ, মাষ্টার এম এম কওছার আলী, শেখ মুরাদুল ইসলাম, মোঃ জুলু শেখ, শেখ আসাদুজ্জামান, বাবুল শেখ প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন