সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোরেলগঞ্জে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী আক্কাস বুলুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃত চেয়ারম্যানকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলুকে কাচিকাটায় তার নিজ বাড়ি থেকে বুধবার রাত ১টার দিকে আটক করা হয়। এর পূর্বে গতকাল বুধবার দুপুরে পৌরসভা এলাকা থেকে খাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয় মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব আল রশিদ বলেন, আটককৃত দু’জনকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন