রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং সেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর বিসমিল্লাহ্ প্রোপার্টিজের মহানগর আবাসিক প্রকল্পের উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ফিউচার আইডিয়াল মাদার অব বাংলাদেশের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিসমিল্লাহ্ প্রোপার্টিজের উপদেষ্টা মো. জালাল উদ্দিন খান, প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার (বিক্রয়) মো. শেখ আব্দুল্লাহ, প্রধান হিসাব রক্ষক সিরাজুল হক, সহকারী হিসাব রক্ষক মনিরুজ্জামান, কর্মকর্তা মো. আক্তার আলীসহ কর্মকর্তা কর্মচারীরা।

মিলাদ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুরূপভাবে বাদ জুম্মা মহানগরীর সোনাডাঙ্গাস্থ আল-ফালাহ্ জামে মসজিদেও রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মসজিদ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামসহ মসজিদের মুসল্লীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন