সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় যুবলীগের ঝটিকা মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মশাল মিছিল করেছে জেলা যুবলীগ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা বাইপাস সড়কে বকচোরা মডেল এলাকায় মশাল মিছিল করে তারা। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান।

এর একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে মিজানুর রহমান মিজানের নেতৃত্বে যুবলীগের গুটি কয়েক নেতাকর্মীকে ড. ইউনুসের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন