মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে পুকুর প্রস্তুতি ও জৈব নিরাপত্তা ব্যবস্থা শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের জন্য পুকুর প্রস্তুতি ও জৈব নিরাপত্তা ব্যবস্থা শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের কামালনগনস্থ তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও শ্রিম্প হ্যাচারি এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এই কর্মশালার আয়োজন করে।

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সেব) খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পলাশ কুমার ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সেব) এর মোহাম্মদ বাবর।

কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন, সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী মৎস্য ।

কর্মশালায় সাতক্ষীরা জেলার ৬৬জন মৎস্য চাষী, মৎস্য কর্মকর্তা ও মৎস্য চাষী প্রতিনিধি অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সেব)’র কনসালটেন্ট ড. মনমোহনাথ সরকার।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন