বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বিআরটিএ’র সহকারী পরিচালকের সাথে নিসচার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

বিআরটিএ খুলনা জেলার সহকারী পরিচালক মো: আবুল বাশার এর সাথে ১২ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিআরটিএ খুলনা কার্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, বিআরটিএ খুলনার মোটর পরিদশক মো: সাইফুল ইসলাম প্রমুখ।

নিসচা’র মহানগর শাখার নেতৃবৃন্দ বিআরটিএ খুলনা জেলার সহকারী পরিচালককে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ রোড সেফটি উপহার দেন।  মতবিনিময়কালে তিনি সড়ক দুঘর্টনারোধে নিসচার ভূমিকার প্রসংশা করেন।সূত্রঃ প্রেস ‍বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন