সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় গাঁজাসহ মোঃ আলমগীর মোল্লা আলম (৩৬) কে আটক করা হয়েছে। আলম ডুমুরিয়া উপজেলার কুলটী সুইচ গেইটের পাশে মৃতঃ রয়িজ মোল্লার ছেলে।

কেএমপি সূত্রে জানিয়েছে, এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন