খুলনায় কমিউনিটি ব্যাংকের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ পরিচালিত নতুন বেসরকারি ব্যাংক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর খুলনা শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার)। পবিত্র কোরআন তেলাওয়াত, কেক কাটা, ভার্চুয়াল নাম ফলক উন্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন (বিপিএম-বার), পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ আব্দুল কুদ্দুছ আমিন, খুলনার অতিরিক্ত ডিআইজি মোঃ মাহাবুব হাকিম, অতিঃ রেঞ্জ ডিআইজি (এএন্ডএফ) মোঃ হাবিবুর রহমান(বিপিএম), খুলনা রেঞ্জ; অতিঃ ডিআইজি (অপস্ এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম (বিপিএম), অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), কেএমপি; অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম ) এসএম ফজলুর রহমান, র‌্যাব ৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ।  এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান; চেয়ারম্যান খুলনা জেলা পরিষদ, হারুন আর রশিদ; কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খুলনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

খুলনা গেজেট/এমবিএইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন