বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

পাইকগাছায় যুবলীগের বিশেষ প্রস্তুতি সভা

পাইকগাছা প্রতিনিধি

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পাইকগাছায় যুবলীগের বিশেষ প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা সদস্য শেখ কামরুল হাসান টিপু, আওয়ামী লীগ নেতা এসএম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, রমজান আলী সরদার, জগদীশ চন্দ্র রায়, ডাঃ জিএম নজির আহম্মেদ, কেডি বাবু, মানবেন্দ্র মন্ডল, মৃগাঙ্গ বিশ্বাস, বারিক গাজী, আনিছুর রহমান গাজী, টিএম হাসানুজ্জামান, আব্দুল হালিম, জাকির হোসেন, প্রসেনজিৎ ঢালী, তরিকুল ইসলাম, আল-আমিন মোড়ল, গৌতম রায়, শিকদার আবু হানিফ সোহেল, শেখ রাজু আহম্মেদ ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন