বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫ টি মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাগঞ্জ এলাকার মৃতঃ আমিন মোড়লের ছেলে আব্দুর মমিন (৩৪), পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মৃতঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মানিক হোসেন (২৯), নগরীর গোবরচাকা শাহা বাড়ী এলাকার মৃতঃ কামাল শেখের ছেলে মোঃ ইমরুল শেখ (২১), যশোর মনিহার সিনেমা হল এলাকার মোঃ জামিল আক্তার বাচ্চুর ছেলে মোঃ কাজল শেখ (২২), খালিশপুর মুজগুন্নি এলাকার কাজী ফজলুর রহমানের ছেলে কাজী মোঃ আজগর (৩০) এবং মাদারীপুর জেলার রাজৈর এলাকার মোঃ হারুন কারিগরের ছেলে মোঃ আলাউদ্দিন (১৭)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন