বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সে রাসুল (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিকাল ৩ টায় এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফলে সর্বস্তরের ছাত্র জনতাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন