বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় এক কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনার জিরো পয়েন্ট থেকে এক কেজি গাজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, জহিরুল ইসলাম (২০) ও নাসির উদ্দিন (২২)।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করে লবনচরা থানা পুলিশ। এসময় জহিরুলের কাছে ৬০০ গ্রাম ও নাসিরের কাছে ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

লবনচরা থানার এএসআই মাহফুজুর রহমান বলেন, থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকারের নির্দেশনায় এসআই মিহির কান্তি মন্ডল, এসআই তানজির হোসেন ও আমার নেতেৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত উভয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পৃথক দুটি গ্রামে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন