সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

কেএমপির অভিযানে মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন দৌলতপুর থানার দক্ষিণ কাশিপুর বাংলার মোড় রেল লাইন পাশে আব্দুর ছাত্তার ব্যাপারীর ছেলে মোঃ মানিক ব্যাপারী(৩০), ফুলতলা থানার দামোদর সুন্নতিপাড়ার মোঃ ইসমাইল ফকিরের ছেলে মোঃ আরিফুল ফকির(১৯), এবং দৌলতপুর থানার পাবলা কারিকর পাড়ার মৃত আরশাদ আলী বিশ্বাসের ছেলে মোঃ আজাহার বিশ্বাস(৫২)। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন