মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

বাগেরহাটে তিন দিনব্যাপী পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে তিনদিন ব্যাপি পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট পৌরসভার রূপা চৌধুরী পার্কে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন প্রধান এই উৎসবের উদ্বোধন করেন।

এসময়, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম, বাগেরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. শরিফা খানম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সাংস্কৃতিক সংগঠন অংকুরের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলুসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে, ডিম সুন্দরী, ইলিশ সুন্দরী, শিউলি ফুল, কদম ফুল, পায়েস, কুলি পিঠা, পান পিঠাসহ অর্ধশতাধিক পিঠার পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এই উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি স্টল রয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) এই উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন