সাতক্ষীরায় সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা- ২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণ খেলাপী হওয়ার কারণে তার মনোনয়পত্র বাতিল করা হয়। সাংস্কৃতিক মুক্তিজোটের নির্বাচনী প্রতিক হলো ‘ছড়ি’।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল হয় ১২টি। যাচাই-বাছাই কালে এই ১২টি মনোনয়নত্রের সবক’টি বৈধ বলে বিবেচিত হয়। অপরদিকে সাতক্ষীরা-২ আসনে ১১টি মনোনয়নপত্র দাখিল হয়। ১১টির মধ্যে আব্দুল আজিজ নামের একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর ১০টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়।

মনোনয়ন বাতিলের বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ জানান, আমি ঋণ খেলাপী নই। আমার কাছে সোনালি ব্যাংকের পাওনা ১৮ হাজার টাকা এবং জনতা ব্যাংকের পাওনা ২ লাখ টাকা। আমি নিয়মিত তাদের টাকা শোধ করে যাচ্ছি। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

খুলনা গেজেট/ টিএ/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন