কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোশাররফ হোসেন গাজী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পাইকাড়া গ্রামের মৃত ফেরাসতুল্লা গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন একটি পুরাতন টেবিল ফ্যান মিস্ত্রির কাছ থেকে মেরামত করে সন্ধ্যার পরে বাড়িতে নিয়ে মাল্টিপ্লাগে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন