বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

চিতলমারীর সাংবাদিক সাফার মাতার ইন্তেকাল

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার চিতলমারী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সাফার মাতা জরিনা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) বিকাল পৌনে ৫ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক জনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেণ। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের বাড়ির সামনের মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। অনুরূপ বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠন, চিতলমারী উপজেলা প্রেসক্লাব, শেরে বাংলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃকিত সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন