মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।
বন্ধ হওয়ার দিন পরে বৃহস্পতিবার (০৯ নভেম্বর ) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়। উৎপাদিত ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীন লাইন সরবরাহ হচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম )মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.)লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে । সন্ধ্যা থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। দ্রুত সময়ের মধ্যে দুটো ইউনিটের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন