বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোংলায় চোরাই তেলসহ যুবক আটক

মোংলা প্রতিনিধি

মোংলায় চৌরাই তেলসহ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে উপজেলা পিকনিক কর্ণার
এলাকা থেকে ১০০ লিটার চৌরাই তেলসহ আটক করা হয়। আটক যুবকের নাম ইউসুফ আলী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র মোংলা পিকনিক কর্ণার এলাকায় চোরাই তেলের ব্যাবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের টিম সেখানে নজরদারি করতে থাকে। সোমবার দুপুরে চক্রটি চোরাই তেলের কারবার করছে এমন সংবাদে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ১০০ লিটার তেলসহ আটক করে তারা। এ ব্যাপারে থানায় মামলা হবে বলে তিনি আরও জানিয়েছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন