বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সুন্দরবনের পশুর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের পশুর নদী থেকে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদপাই রেঞ্জের ঢাংমারি এলাকা হতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে দাকোপ নৌ-পুলিশ। এ সময় তার গলায় মোটা দড়ি বাঁধা ছিল।

স্থানীয় জেলেরা জানান, পশুর নদীতে দুপুর থেকে মরদেহ ভাসতে দেখেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলেদের খবরে মঙ্গলবার সন্ধ্যায় নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে লাল রঙের শাড়ি ও গলায় মোটা দড়ি বাঁধা ছিল। কাছাকাছি হওয়ায় মরদেহ রাতে মোংলা থানায় রাখা হয়েছে। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন