বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

শরণখোলায় খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

শরণখোলায় খালের পানিতে পড়ে ১৯ মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের হাফেজ মাহামুদুল হাছানের ছেলে আইমান খাঁন।

শিশুটির চাচা মো. শাহিন খান জানান, তাদের বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। একারণে বাড়ি ভর্তি মেহমান। সাবাই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে। শিশুটি কখন যে বাড়ির পেছনের খালে গিয়ে পড়েছে তা কেউ টের পায়নি। দুপুর দেড়টার দিকে আইমানকে কোথাও না দেখে খোঁজাখুজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পাশ্বের খালে তল্লাশি করে তাকে পাওয়া যায়। এর পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন