যশোরে ট্রাকের ধাক্কায় অন্তসত্বা নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মনিরামপুর উপজেলার মুড়াগাছা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হন। নিহত ওই নারী উপজেলার তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী শিরীনা আক্তার কনা। তিনি অন্তসত্বা ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্বামী রুহুল কুদ্দুস জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শহরের কুইন্স হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজগঞ্জ ঝিকরগাছা সড়কের মুড়াগাছা বাজারে ইটভাটার একটি ট্রাক বিপরীত দিক থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রুহুল কুদ্দুস ও স্ত্রী শিরিনা আক্তার কনা গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিরিনা আক্তার কনা মারা যান। স্বামী রুহুল কুদ্দুস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিরিনা আক্তার অন্তসত্বা ছিলেন। গাইনি ডাক্তার দেখাতে যশোরে আসছিলেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি মণিরামপুরের সরসকাটি গ্রামের একতা ইটভাটার। মাটি পড়ে থাকায় সড়কটি কর্দমাক্ত ছিল।

খুলনা গেজেট/ এসজেড

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন