মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

ফলন্ত ৩০০ করলা গাছের সাথে শত্রুতা!

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে কৃষক রাজু মোল্লা (২৮)এর ৩শ’ ফলন্ত করলা গাছ শত্রুতা বসত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে, উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে শুক্রবার(২৯ জুলাই) রাতে।

ক্ষতিগ্রস্ত কৃষক রাজু মোল্লা জানান, সাড়ে ৪ হাজার টাকার বেতনে মসজিদে ইমামতি করে সংসার চলে না। তাই ১৫/২০ বছর ধরে কৃষি কাজ করে বৃদ্ধ অসুস্থ পিতা মাতাসহ পরিবারের ৫ জনের ভরন পোষন জোগান দিয়ে কোনমতে দিনকাটছিলো। সবকিছু শেষ করে দিলো প্রতিপক্ষরা এ কেমন নির্মম শত্রুতা?

তিনি বলেন, বাবার ভিটায় ১০ কাটা ক্ষেতে এবারে করলা চাষ করে ভাল ফলন পেয়েছি। চাচাতো ভাইদের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে।

গত এক সপ্তাহ পূর্বে ৩৭ কেজি করলা বাজারে বিক্রি করেছেন তিনি। চলতি মৌসুমে দুই মাসে ৪০/৫০ হাজার টাকার করলা বিক্রি হতো। কিন্তু এখন কিভাবে সংসার চলবে সেই দুশ্চিন্তায় হিমসিম খেতে হচ্ছে।

স্থানীয় গ্রামবাসিরা ঘটনাটি তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান বলেন, কৃষক রাজু মোল্লা তার করলা ক্ষেতে বিনষ্টের ঘটনাটি অমানবিক হয়েছে। বিষয়টি জেনে তাৎক্ষণিক ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে সরেজমিনে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন