মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

যশোরে নেপালি নাগরিক সুরজে তামাং আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের আরবপুরে সেনানিবাসের গেটের সামনে থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা এক নেপালি নাগরিককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক সুরজে তামাং (৪৪) নেপালের মৃত শনটা তামাং এর ছেলে। শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে কোতোয়ালি থানার এসআই বিমান তরফদার তাকে আটক করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে সুরজেকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আরবপুরে একজন অবৈধ নেপালি নাগরিক অবস্থান করছেন। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরজেকে জিজ্ঞাসাবাদ করেন। তার কাছে পাসপোর্ট কিংবা ভিসা কিছুই নেই বলে জানান এবং তিনি স্বীকার করেন অবৈধভাবে বাংলাদেশে এসেছেন। পরে তাকে আটক করা হয়। অবশ্য তার কাছ থেকে অবৈধ কোন কিছুই উদ্ধার হয়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন