যশোরে মাদক নিয়ে বিতর্কে যুবক ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে রাব্বি হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি শহরের খালধার রোডের বাসিন্দা। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে একই এলাকার ইয়াদ আলীসহ (২৪) ৩/৪ জন মাদক সেবন নিয়ে তর্ক-বিতর্ক করছিল। এরই একপর্যায়ে রাব্বিকে ছুরিকাঘাত করে তারা দ্রুত পালিয়ে যায়। এসময় রাব্বিকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, রাতে রাব্বি নামে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খালধার রোডে রাব্বি হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন