বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

মোংলায় বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি

 

মোংলায় গলায় ফাঁস দিয়ে বিল্লু গাইন (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বুধবার (০৪ মে) আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মালগাজী গ্রামে এ ঘটনা ঘটে।

বিল্লু গাইন ওই গ্রামের মৃত সুদান গাইন এর স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার তদন্ত কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র জানান, প্রাথমিক ভাবে ধারনা করছি পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিধি মোতাবেক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ মনিরুল ইসলাম।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন