মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

শরণখোলায় দুটি হরিণের চামড়া উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় বসত ঘরের মাচা থেকে হরিণের দুটি চামড়া উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১১ মার্চ) বিকেলে উপজেলার মধ্য সোনাতলা গ্রামের মৃত ছোমেদ মুন্সীর ছেলে সুমন মুন্সীর বসতঘরের মাচা থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনের ঘরের মাচা থেকে হরিণের দুটি চামড়া উদ্ধার করা হয়েছে। বসত ঘরের মাচার ওপরে হরিণের চামড়া দুটি ভাজ করা অবস্থায় ছিল। চামড়া দুটি মাঝারি আকারের এবং শুকনা।

তিনি আরও বলেন, তবে অভিযানের সময় সুমনকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন