বাগেরহাটে শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বটতলা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাতে যৌন হয়রানির অভিযোগ এনে বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ওই শিক্ষার্থীর বাবার অভিযোগ থেকে জানাযায়, তার মেয়ে চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনিতে পড়াশুনা করেন। বিভিন্ন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার তার মেয়ের শরীরের স্পর্শকতর স্থানেও হাত দেওয়া ও শ্লীলতাহানী করেছেন। শুধু এই শিক্ষার্থী নয়, আরও কয়েকজন শিক্ষার্থীর সাথেও একই আচরণ করেছেন এই শিক্ষক এমন অভিযোগ এই বাবার।

এর আগে ১১ জানুয়ারি ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একই ধরণের অভিযোগ করেছিলেন।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, এক শিক্ষার্থীর বাবার দায়েরকৃত মামলায় আমরা ওই শিক্ষককে গ্রেপ্তার করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন