শ্রদ্ধা ও ভালবাসায় প্রবীন সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্নাকে শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ আগস্ট) জোহরবাদ নগরীর পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাঁর দাফন করা হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, খুলনা চেম্বারের সাবেক সভাপতি মনির উদ্দিন আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব মুন্সি, সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, এমইউজের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক আবুল বাশার, কৌশিক দে,  নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, হোসেন ইমাম খান, রাশিদুল ইসলাম, সোহরাব হোসেন, হাসান হিমালয়, আনিস উদ্দিন, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন সহ রাজনীতিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা।

এরআগে, সকালে প্রয়াত ওয়াদুদুর রহমান পান্নার মরদেহ তাঁর প্রতিষ্ঠিত জোহরা খাতুন বিদ্যানিকেতনে আনা হয়। এখানে তাঁর প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। এখানে হৃদয়বিদারক অবস্থার দৃষ্টি হয়।

শনিবার (২২ আগস্ট) বিকেলে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর করোনাভাইরাসের উপসর্গ ছিল।

আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ আসর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ী জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এআইএন/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন