বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

খুমেক ল‌্যা‌বে ১০৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় আরও ১০৬ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৫৫ জনই খুলনা জেলা ও মহানগরীর। শ‌নিবার ২২ আগস্ট খু‌মে‌কের পি‌সিআর ল‌্যাব থে‌কে এ তথ‌্য জানা‌নো হয়।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে মঙ্গলবার মোট ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১৯৩টি। এদের মধ্যে মোট ১০৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৫৫ জন খুলনার।

এছাড়াও খুমেকের ল্যাবে বা‌গেরহাটের ১৬, সাতক্ষীরা ১০, নড়াই‌ল ২, য‌শো‌রের ১৯ জ‌ন, পি‌রোজপু‌রের ১, ঝিনাইদহ ১ ও গোপালগ‌ঞ্জের ২ জ‌নের ক‌রোনা শনাক্ত হয়ে‌ছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন