বাগেরহাটে বিপুল পরিমাণ জালনোটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬ (সদর কোম্পানী), খুলনার একটি আভিযানিক দল সোমবার বাগেরহাট রাত পৌনে ১০টার দিকে সদর থেকে বিপুল পরিমাণ জালনোটসহ মোঃ ইব্রাহিম মোল্লা (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। ইব্রাহিম মোল্লা বাগেরহাট সদরের কুলিয়াদাড় গ্রামের মোঃ বিল্লাল মোল্লার ছেলে।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন খানজাহান আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাবের ‍উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ ইব্রাহিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০টি ১০০০ টাকার জালনোট (সর্বমোট এক লক্ষ টাকা), ৩টি সীম কার্ড, ২টি মোবাইল ও নগদ-১৩০৫/-(তেরশত পাঁচ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন