মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

খুমেক ল্যাবে ৫৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় আরও ৫৮ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যারমধ্যে ১১জনই খুলনার। শুক্রবার (২১ আগস্ট) খুমেকের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।

খুমেকের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, খুমেক আরটি-পিসিআর মেশিনে মঙ্গলবার মোট ২০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ৬২টি। এদের মধ্যে মোট ৫৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৩২ জন খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাটের ১৯, সাতক্ষীরা ২, নড়াইল ১, যশোর ২৩ পিরোজপুরের ১, ঝিনাইদহ ১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন