মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

শরণখোলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শরণখোলা প্রতিনিধি

শরণখোলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন। সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য বাবুল দাস, সম্মানিত সদস্য হুমায়ুন কবির, আমিনুল ইসলাম সাগর, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান আকন, সাবেরা ঝর্ণা, আসাদুজ্জামান স্বপন, মাহফুজুর রহমান বাপ্পি প্রমুখ।

সভায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, সাবেক ঢাকসু নেতা আব্দুল হক হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন প্রমুখ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন