মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা

ডুমুরিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা প্রতিবাদে এবং গ্রেনেড হামলায় নিহত ২৪ নেতাকর্মী হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শুক্রবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এ বি এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল খোকন, আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, প্রভাষক জি এম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, সরদার আব্দুল গনি, খান আবু বক্কার, মোল্লা জাহিদুল ইসলাম, মোল্লা সোহেল রানা, এস এম জাহাঙ্গীর আলম, মাসুদ রানা নান্টু, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, এরশাদ মোল্লা, কাজী মেহেদী হাসান রাজা, সরদার সুমন, খান আবুল বাসার, মাসুদ রানা, শৈকত মন্ডল প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন