বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

সুন্দরবনের নদী-খাল দখল দূষণ ও বিষমুক্ত করতে মানববন্ধন

মোংলা প্রতিনিধি

সুন্দরবন অঞ্চলের নদী-খাল দখল, দুষণ ও বিষমুক্ত করুন। সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচান, সুন্দরবন বাঁচান। নদী নির্ভর মানুষের অধিকার ও নদীর স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসুন। নদীগুলো ক্রমাগত অস্তিত্ব হারাচ্ছে। নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য। নদীকে অবহেলা করার সুযোগ নেই। নদী রক্ষায় আইনের প্রয়োগ বাড়াতে হবে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে চরকানার পশুর নদীর পাড়ে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও বাদাবন সংঘ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“মানুষের জন্যে নদী” শ্লোগানে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এসময় বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন আমু, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, বাদাবন সংঘ’র রাকেশ সানা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, শেখ রাসেল, মেহেদী হাসান বাবু প্রমূখ।

মানববন্ধন শেষে বেলা ১১টায় চরকানা পশুর নদীর পাড়ে “নদী মাতৃক বাংলাদেশ” শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন