মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

ফকিরহাট বাজারে থামছেই না চুরি

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট সদর বাজারে নৈশ প্রহরী থাকা স্বত্তেও কোনভাবে যেন চুরি বন্ধ হচ্ছে না। একের পর এক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা লেগেই চলেছে। যে কারণে বর্তমানে বাজারের দোকানদার ও ব্যবসায়ী মহল রয়েছে আতঙ্কগ্রস্থ।

বাজারের কয়েকজন দোকানদার ও ব্যবসায়ীরা জানায়, বুধবার দিবাগত রাতের কোন এক সময় চোর চক্র বাজারের মিতালী স্টোর নামের একটি কসমেটিক্স এর দোকানের সাটার বাকা করে দোকানের ভেতর প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দোকান মালিক অশোক ঘোষ জানান।

উল্লেখ্য, বাজারের বটগাছ তলায় সজিব স্টোরে কিছু দিন আগে নগদ টাকা ও দোকানের মালামাল চুরি হয়েছে এবং শেখ বাশারাত আলীর সততা স্টোরে ক্যাশবাক্সের তালা ভেঙ্গে অর্ধলক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া বাজারে নৈশপ্রহরী থাকা স্বত্তেও দীর্ঘদিন ধরে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন