সিরিজ বোমা হামলা দিবসের আলোচনায় সিটি মেয়র

“যুদ্ধাপরাধীদের মন্ত্রীত্ব ও জঙ্গীবাদের মদদদাতাদের বিচার করতে হবে”

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, যুদ্ধাপরাধীদের মন্ত্রীত্ব এবং জঙ্গীবাদের মদদ দিয়ে পুনর্বাসন করায় জিয়া, খালেদা, তারেক, বাবর ও পিন্টু’র বিচার করতে হবে। তারা পাকিস্তানের আইএসের মদদপুষ্ট হয়ে স্বাধীনতার স্বপক্ষের মেধাবী মানুষদের বেছে বেছে হত্যা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৯বার হামলা চালানো হয়েছে। আল্লাহপাকের অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে যান। সোমবার (১৭ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময়ে আরও বক্তৃতা করেন আ’লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, এ্যাড. কাজী বাদশা মিয়া, এমডি এ বাবুল রানা, এ্যাড. সুজিত কুমার অধিকারী, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, কামরুজ্জামান জামাল, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মোঃ সফিকুর রহমান পলাশ, শেখ মোঃ আবু হানিফ, পারভেজ হাওলাদার, এসএম আসাদুজ্জামান রাসেল।
সভা পরিচালনা করেন নগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।

সভায় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বিএমএ সালাম, শেখ মোঃ ফারুক আহমেদ, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, বিরেন্দ্র নাথ ঘোষ, এ্যাড. আব্দুল লতিফ, জয়ন্তী রানী সরদার, আবুল কাশেম ডাবলু, মনিরুজ্জামান খান খোকন, মোঃ মোতালেব মিয়া, মোঃ ইমরান হোসেন, শেখ জাহিদ হোসেন, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, মোঃ জাকির হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, মীর মো. লিটন, অহিদুজ্জামান পলাশ, কাজী কামাল হোসেন, মুশফিকুর রহমান সাগর, মোঃ ইকবাল হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, এসএম আকিল হোসেন, গোপাল চন্দ্র সাহা, হাবিবুর রহমান দুলাল, রকিবুল হাসান লাবু, ইলিয়াছ হোসেন লাবু, মৃনাল কান্তি, মফিজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, মাহামুদুর রহমান রাজেস, মো. শিপন ও শংকর প্রমুখ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন