সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে পুকুরে পড়ে আরেক শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে পড়ে জুবায়ের নামে দুই বছরের আরো এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) সকালে মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর গাইনবাড়ি গ্রামে এঘটনা ঘটে।

মৃত জুবায়ের (২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ানের হরিনগর গাইনবাড়ি গ্রামের ফজর আলির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু জুবায়ের ঘুম থেকে উঠে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে যায়। খেলার এক পর্যায় হঠাৎ করে সে পুকুরে পড়ে যায়। খোঁজাখোঁজির এক পযায় তাকে পুকুরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন