শ্যামনগরে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি কাঠ সংগ্রহকালে গাছ থেকে পুকুরে পড়ে লাইলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আটুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ লাইলী বেগম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মো. মোশারফ হোসেনের স্ত্রী।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে লাইলী নিজ বাড়ির পাশে পুকুরপাড়ের একটি শিশু ফুল গাছে উঠে জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি গাছ থেকে পুকুরের পানিতে পড়ে যান। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে গৃহবধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন