সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গরম ভুসির পাত্রে ঝলসে গেল শিশুর শরীর

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে গরম ভুসির পাত্রে পড়ে আল আমিন নামে দুই বছরের এক শিশুর শরীর ঝলসে গেছে। বৃহস্পতিবার (৬ মে) সকাল সাতটার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে।

ফোসকা পড়াসহ শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়া শিশুটিকে দুর্ঘটনার পরপরই শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শিশুর পিতা শওকাত আলী জানান, গরুকে খাওয়ানোর জন্য সকালে ভুসি সিদ্ধ করার কাজ চলছিল। এসময় অনতিদূরে খেলতে থাকা আল আমিন অসাবধানতাবশত ফুটন্ত ভুসির পাত্রে পড়ে যায়। এসময় মাথা ও মুখ মন্ডল ছাড়া সমগ্র শরীর গামলার মধ্যে দেবে যাওয়ায় সেসব জায়গার চামড়া উঠে যাচ্ছে বলেও জানান তিনি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রীতা রানী জানান, শিশুটিকে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন