সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

জ্বর ও শ্বাসকষ্ট করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের নাম মোঃ আব্দুর রহমান (৪৮)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার সেনপুর গ্রামের এরফান আলীর ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ২৬ জুলাই সকাল সাড়ে সাতটায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বৃদ্ধ আব্দুর রহমান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার রাতে তিনি মারা যান। ভর্তির পরপরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তার বাড়ি।

এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে ৭ আগষ্ট পর্যন্ত মারা গেছেন মোট ৫৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন