সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

র‌্যাব-৬ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল রোববার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর থেকে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী আবু ইসাহাক মিস্ত্রী (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। ইসাহাক শ্যামনগর থানার হরিনগর এলাকার মতিয়ার মিস্ত্রির ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সূত্রের মাধ্যমে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার হরিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু ইসাহাক বিজ্ঞ আমলী আদালত-২, কালীগঞ্জ, সাতক্ষীরা, জিআর-১৭৯/১৭, ধারা-৪০৬/৪২০ দঃ বিঃ, প্রসেস-১২৯০/২১, কালীগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখঃ ২১/০৭/২০১৭ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। এ ঘটনায় তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করতঃ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন