মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে নদীতে সিমেন্ট বোঝাই কার্গো নিমজ্জিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরে খোলপেটুয়া নদীতে সিমেন্ট বোঝাই কার্গো নিমজ্জিত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নওয়াবেঁকী খেয়াঘাট সংলগ্ন খোলপেটুয়া নদীতে সিমেন্ট বোঝাই কার্গোটি উল্টে যায়। এসময় কার্গোতে ২হাজার ৫শত বস্তা সিমেন্ট নদীর পানিতে নিমজ্জিত হয়।

নওয়াবেঁকী হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, মোংলা থেকে সিমেন্ট বোঝাই করে কার্গোটি নওয়াবেঁকী খেয়াঘাটে পোঁছানোর পরেই ঝড়ের কবলে পড়ে। এতে ১২লক্ষাধিক টাকার সিমেন্ট পানিতে ডুবে ক্ষয়-ক্ষতি হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন