সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায়

সাতক্ষীরায় পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসুচি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরায় পুলিশের সর্তকতামূলক প্রচারণার অংশ হিসেবে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসুচি শুরু হয়েছ। রবিবার(২১ মার্চ) বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এসময় করোনায় স্বাস্থ্য বিধি মেনে চলতে ও আত্মসুরক্ষায় সচেতনতামুলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা। শহরের বিভিন্ন সড়কে চলাচলকারি গাড়িতে গাড়িতে লাগিয়ে দেয়া হয় সচেতনতামুলক লিফলেট ও স্টিকার।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদেরচেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বর্তমান সভাপতি মমতাজ আহমেদ বাপী, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন