সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির পর্যবেক্ষণে ভারতীয় হাইকমিশনার

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মদির আগমন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী। শনিবার (২০ মার্চ) দুপুরে তিনি সরেজমিনে যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির এসে পৌঁছান ১২ টায় ১৫ মিনিটে। আসার সাথে সাথে শঙ্খর ধ্বনি, উলুধ্বনির, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন কালি মন্দিরে দেবীর পূজা দিতে আসা ভক্ত বৃন্দরা। বেলা ১২ টায় ৩০ মিনিটে তিনি শনিবার সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরে তিনি মন্দির প্রাঙ্গণ, ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মদির জন্য প্রস্তুত বিশ্রামাগার, কালি মন্দিরে গমনের নবনির্মিত রাস্তা এবং ৪টি হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন।

এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজার গিফারী, সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন